লালমাটিয়ায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক একজন
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোহাগ নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অপর অভিযুক্ত রতন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিনের বেলায় লালমাটিয়া ডি ব্লকের মাঠে চলমান একটি মেলায় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি কয়েকজনকে টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন এবং টাকা দাবি করে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে অভিযুক্তদের আটক করার চেষ্টা করেন তারা।
এরই ধারাবাহিকতায় ২০ নভেম্বর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে লালমাটিয়া অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পেছনের একটি গলিতে সোহাগ ও রতন নামের ওই দুই ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে টাকা-পয়সা লেনদেনের চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এ সময় আকাশ নামের এক সংবাদদাতাসহ স্থানীয় লোকজন সোহাগকে আটক করতে সক্ষম হন। তবে রতন মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতা আটক সোহাগকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদুল হক সঙ্গীয় ডিউটি পার্টি নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগকে পুলিশ হেফাজতে গ্রহণ করেন এবং থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক রতনকে শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি