ATN News
শিরোনাম
  •  

পুত্রসন্তানের মা-বাবা হলেন সামান্থা ও রাজ, ছেলের নাম রাখলেন দেব

         
পুত্রসন্তানের মা-বাবা হলেন সামান্থা ও রাজ, ছেলের নাম রাখলেন দেব

পুত্রসন্তানের মা-বাবা হলেন সামান্থা ও রাজ, ছেলের নাম রাখলেন দেব

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি।’ পোস্টের শেষে সামান্থা ও রাজের নামও উল্লেখ করেন তিনি।

সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে শুরু করেন এই দম্পতি। অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনন্দন জানিয়েছেন। যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’ অভিনেত্রী রাকুল প্রীতও সামান্থার নতুন জীবনের এই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ ছাড়া নেহা ধুপিয়া, অনন্যা পান্ডে ও কিয়ারা আদভানিও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ার পর সামান্থা ও রাজকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে সামান্থা নিজেই তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের প্রায় এক বছর পর প্রথম সন্তানের আগমনে নতুন অধ্যায় শুরু হলো এই দম্পতির জীবনে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ