যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ডে মিলল ১১ হাজার ইয়াবা, গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের একটি অভিযানিক দল। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইসমাইল হোসেন ও মোঃ কাওছার পাটোয়ারী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এলিয়ন প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-২৯-০৬৯৩) ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তারা ইয়াবার চালান নিয়ে যাত্রাবাড়ী এলাকায় আসছেন বলে তথ্য পায় অভিযানিক দল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়। দলটি রাত ৯টার দিকে জনপদ মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃতদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইসমাইল হোসেন (৪২), পিতা মৃত অলিউল্লাহ হক, এবং মোঃ কাওছার পাটোয়ারী (৪১), পিতা মোঃ আব্দুর রউফ পাটোয়ারী। তাদের উভয়ের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার খিদিরপুর এলাকায়। ইসমাইল হোসেন চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৭৮, তারিখ ২০ নভেম্বর ২০২৬।
ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি