ATN News
শিরোনাম
  •  

নাশকতা ঠেকাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেরানীগঞ্জে ব্যারিস্টার অমি

         
নাশকতা ঠেকাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেরানীগঞ্জে ব্যারিস্টার অমি

নাশকতা ঠেকাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেরানীগঞ্জে ব্যারিস্টার অমি

দেশের বৈরী আবহাওয়া ও চলমান বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে কেরানীগঞ্জের সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​শুক্রবার (২০ নভেম্বর) দুপুর থেকে কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নেতাকর্মীদের নিয়ে মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। থেমে থেমে চলা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিলেও নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।

​কর্মসূচিকালে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বৈরী আবহাওয়া বা বৃষ্টি কোনো কিছুই জনগণের জানমাল রক্ষার এই অবস্থান থেকে তাঁদের পিছিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

​স্থানীয় নেতাকর্মীরা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ