দেশের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থতা নিয়ে হতাশ রাষ্ট্রপতি
স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে দেশকে এ পরিস্থিতি থেকে বের করে আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছে। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সব ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি বাংলাদেশের পাশাপাশি সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজ থেকে অনেক মেধাবী ও সৃজনশীল মানুষ বের হয়েছেন। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে কলেজটির আবাসন ও শিক্ষা সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি ও গবেষণাগারের ব্যবস্থা না থাকায় হতাশা জানান রাষ্ট্রপতি।
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আমাদের ছেলেরা গ্য্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই, চাকরি নেই। আমাদের শিক্ষাব্যবস্থাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে সত্যিকার অর্থেই ইফেক্টিভ হয়। আমরা দেশের জন্য, মানুষের জন্য এবং শিক্ষার্থীদের জীবনের জন্য, সেদিক থেকে লক্ষ্য রাখা দরকার।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আমরা। এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতেই আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদার সঙ্গে মানুষের মতো জীবনযাপন করতে পারবে। তারা পাবে একটি মানবিক ও সাম্যের রাষ্ট্র। পাশাপাশি নিজেদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশই দেখতে চাই।
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে ভূমিকা রাখাও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সবশেষে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের সৃজনশীলতা, সাহস ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ একটি বাসযোগ্য, মানবিক ও সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে উঠবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি