তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ২ থেকে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ দেশ। এখানে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তরুণরাই দেশের প্রধান শক্তি। তাই জাতীয় উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য।
তিনি আরও বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হলো এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা, যারা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপরও জোর দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে প্রযুক্তি ও এআইনির্ভর। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইএইউপির এই সেমি-অ্যানুয়াল মিটিং। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের যোগাযোগ ও একাডেমিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি