শাহরুখ খানের ছেলে হওয়ায় বরাবরই আলোচনায় থাকেন আরিয়ান খান। বাবার সঙ্গে চেহারা ও ব্যক্তিত্বের মিল নিয়ে প্রায়ই তাঁর তুলনা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছেন, শাহরুখের মতো তারকার সঙ্গে তুলনাকে তিনি প্রশংসা হিসেবেই দেখেন।
সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা এবং নিজের চলচ্চিত্র নির্মাণের ভাবনা নিয়ে কথা বলেছেন আরিয়ান। সেখানে তিনি বলেন, ‘সবাই তাঁর সঙ্গে তুলনা করে। তাঁদের মধ্যে আমিও একজন হলে সমস্যা নেই। এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি সত্যিই অসাধারণ।’
শাহরুখের মেয়ে সুহানা খান অভিনয়কে বেছে নিলেও আরিয়ানের আগ্রহ পরিচালনায়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। অন্যদিকে, ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় আরিয়ানের।
পরিচালনার প্রতি নিজের আগ্রহের বিষয়ে আরিয়ান বলেন, কোনো ভাবনাকে বাস্তবে রূপ দিতে তাঁর ভালো লাগে। কাগজে ভাবনা লিখে তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াই তাঁর কাছে উপভোগ্য।
গল্প বলার ধরন নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন শাহরুখপুত্র। তাঁর মতে, গল্প একই থাকলেও সেটি কীভাবে নতুনভাবে উপস্থাপন করা যায় এবং তাতে কীভাবে ভিন্ন মাত্রা যোগ করা যায়, সেটিই চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমানে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুম নিয়েও কাজ করছেন আরিয়ান। বাবার পরিচয়ের বাইরে নিজের নির্মাণশৈলী ও কাজের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করাই তাঁর লক্ষ্য।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি