বাংলাদেশে প্রথমবারের মতো এডিসি ক্যানসার ওষুধ আনল জিসকা ফার্মাসিউটিক্যালস
বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট (এডিসি) শ্রেণির ক্যানসার ওষুধ ‘ফ্যামহার্টু’ বাজারজাত করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ওষুধটির জেনেরিক নাম ফ্যাম-ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান। এটি এইচইআর২-নির্দেশিত একটি বিশেষায়িত ক্যানসার চিকিৎসার ওষুধ।
এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় বিশ্বমানের ‘টার্গেটেড অনকোলজি থেরাপি’ এখন দেশেই সহজলভ্য হলো।
ফ্যামহার্টু একটি বিশ্বস্বীকৃত এইচইআর২-ডাইরেক্টেড অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট, যা শরীরের সুস্থ কোষের ক্ষতি সর্বনিম্ন রেখে সরাসরি ক্যানসার কোষ ধ্বংস করে। এটি বিশেষত এইচইআর২-পজিটিভ ও এইচইআর২-লো স্তন ক্যানসার, পাকস্থলীর ক্যানসার এবং এইচইআর২-মিউট্যান্ট ফুসফুসের ক্যানসারসহ জটিল টিউমারের চিকিৎসায় অত্যন্ত কার্যকর।
পূর্বে এই উন্নত ওষুধটি বিদেশ থেকে আমদানি অথবা বিদেশে চিকিৎসা করাতে রোগীদের চরম আর্থিক ও প্রক্রিয়াগত ভোগান্তি পোহাতে হতো। জিসকা অনকোলজি অ্যান্ড বায়োটেক বিভাগের উদ্যোগে ওষুধটি দেশেই আসায় রোগীদের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
ওষুধটির সর্বোচ্চ গুণগত মান ও কার্যকারিতা অটুট রাখতে জিসকা ফার্মাসিউটিক্যালস গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আন্তর্জাতিক সিজিএমপি মানসম্পন্ন ওইবি-৪ প্ল্যান্ট এবং বিশেষায়িত ২–৮ ডিগ্রি সেলসিয়াস কোল্ড-চেইন নেটওয়ার্ক ব্যবহার করছে। এর মাধ্যমে সারাদেশের রোগীদের দোরগোড়ায় নিরাপদ ও বিনামূল্যে হোম ডেলিভারি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত জিসকা ফার্মাসিউটিক্যালস তিন দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে মানসম্মত ওষুধ সরবরাহ করে আসছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি