ATN News
শিরোনাম
  •  

পদ্মার দুই পাঙাশ বিক্রি হলো ২১ হাজার ৩২৫ টাকায়

         
পদ্মার দুই পাঙাশ বিক্রি হলো ২১ হাজার ৩২৫ টাকায়

পদ্মার দুই পাঙাশ বিক্রি হলো ২১ হাজার ৩২৫ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুটি পাঙাশ মাছ। মাছ দুটি রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছ বাজারে নিলামের মাধ্যমে মোট ২১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছ বাজারে মাছ দুটি বিক্রি করা হয়।

স্থানীয় মাছ বাজার সূত্রে জানা গেছে, প্রথমে ৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ নিয়ে বাজারে আসেন জেলে আসলাম হালদার। পরে আকরাম শেখের মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী গৌতম হালদার। এতে মাছটির দাম দাঁড়ায় ১১ হাজার ৭০০ টাকা।

এর কিছুক্ষণ পর ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের আরেকটি পাঙাশ মাছ নিয়ে আসেন জেলে শান্ত হালদার। মিরাজ মিয়ার মাছের আড়তে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির মোট দাম হয় ৯ হাজার ৬২৫ টাকা।

দুটি মাছের মোট ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। সব মিলিয়ে মাছ দুটি বিক্রি হয়েছে ২১ হাজার ৩২৫ টাকায়।

ধাওয়াপাড়া ঘাটের স্থানীয় মাছ বাজারের আড়তদাররা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পদ্মা নদীতে মাছের পরিমাণ কিছুটা কম। মাঝেমধ্যে জেলেদের জালে দু-একটি বড় পাঙাশ মাছ ধরা পড়ছে। এসব মাছ বাজারে এনে ভালো দাম পাচ্ছেন জেলেরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ