টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে না পারায় রাজধানীর বাজারগুলোতে সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি পটল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি ধুন্দুল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, মানভেদে শিম ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো ১৬০ টাকা এবং পুরোনো টমেটো ২২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কচু ৮০ টাকা, প্রতিটি জালি ও লাউ ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা এবং শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর একটি বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, গত পরশুর তুলনায় শুক্রবার প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তাঁর মতে, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। গতকাল সারাদিন বৃষ্টির পাশাপাশি শুক্রবার সকালেও বৃষ্টি হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে।
এদিকে রাজধানীর এক সবজি বিক্রেতা জানান, বৃষ্টির কারণে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজিবোঝাই ট্রাকের সংখ্যা কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
ওই বিক্রেতা আরও জানান, বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সবজির দাম বাড়তি থাকতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে। পাশাপাশি শীত মৌসুমে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির সরবরাহ বাড়লে বাজারে দামও তুলনামূলক কমতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি