ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ ছিল।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে বলা হয়েছে, এখন পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫ ছাড়িয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে।
এপির বিশ্লেষণে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার ক্ষেত্রে ইরানের প্রাথমিক লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা ও রাডার। এরপর যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, গুদাম, যোগাযোগব্যবস্থা এবং সেনাদের আবাসনসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি অন্তত ৩০ বার হামলার শিকার হয়েছে।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পাশাপাশি কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
সূত্র: ডন
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি