ATN News
শিরোনাম
  •  

৩১তম বিল্ড বাংলাদেশ এক্সপোতে অংশ নিল একেএস

         
৩১তম বিল্ড বাংলাদেশ এক্সপোতে অংশ নিল একেএস

৩১তম বিল্ড বাংলাদেশ এক্সপোতে অংশ নিল একেএস

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টীল একেএস ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো তে অংশগ্রহণ করেছে।

সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, শিক্ষক, ঠিকাদার, ডিলার, ডেভেলপার ও বাড়ির মালিকসহ নানা শ্রেণি-পেশার দর্শনার্থীরা অংশ নেন।

একেএস এর স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির ১০০% রিফাইন্ড স্টিল এর উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং রড, রিং ও স্কয়ার বারসহ বিভিন্ন পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি তাদের সঙ্গে একেএস এর নতুন পণ্যগুলোরও পরিচয় করিয়ে দেওয়া হয়। দর্শনার্থীদের কারিগরি পরামর্শ দিতে এবং পণ্যের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে স্টলে উপস্থিত ছিলেন একেএস এর ইঞ্জিনিয়াররা।

এ আয়োজনে একেএস এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও তুলে ধরা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও স্টীলশিল্পে অর্জিত সাফল্য সম্পর্কে জানতে পারেন। স্টলে একেএস এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উঠে আসে নির্মাণকাজে বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যবহার ও দর্শনার্থীদের প্রয়োজনের কথা। একেএস এর সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি দর্শনার্থীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতাও তুলে ধরেন।

স্টীলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা ছিল এ প্রদর্শনীতে একেএস এর অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য। এ আয়োজন প্রতিষ্ঠানটির পণ্য, প্রযুক্তি ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদের চাহিদা ও প্রত্যাশা জানার সুযোগ করে দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ