লালমনিরহাটে উন্নয়নের নতুন প্রত্যাশায় প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নয়নের নতুন প্রত্যাশায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর ঘিরে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ সফরকে ঘিরে জেলার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরে চলছিল ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি