সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
স্বাস্থ্যসেবা মানবজীবনের অন্যতম মৌলিক চাহিদা, অথচ অনেক সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা সবসময় সহজলভ্য নয়। তাঁদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, কখনো কখনো তা কেবলই স্বপ্ন।
এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত একটি দাতব্য সমাজকল্যাণমূলক উদ্যোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে, যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)-এর ছায়াতলে। বিএইচএইচ-এর উদ্দেশ্য সহজ—আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না করে। মিরসরাই ও চট্টগ্রামে বিএইচএইচ-এর কার্যক্রম ইতোমধ্যে চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের নতুন ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করি, এই প্রতিষ্ঠানটি অন্যদেরও এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রামের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)-এর নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। এর লক্ষ্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ আরও বিস্তৃত ও উন্নত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জনাব জোহায়ের তাহেরআলী; পরিচালক জনাব আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সেন্টারটির আয়তন ৩,৯৮৮ বর্গফুট। আগামী ২১ নভেম্বর ২০২৬ থেকে রোগীদের সেবা প্রদান শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। রোগীরা বিএইচএইচ-এর মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন; পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও পাবেন। এ ছাড়া পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবাও থাকবে।
আর্থিকভাবে অসচ্ছল অনেক ব্যক্তি ও পরিবারের কাছে চিকিৎসার ব্যয় এখনো সময়মতো সেবা গ্রহণের পথে একটি বড় বাধা। এক ছাদের নিচে এসব সেবা নিশ্চিত করার মাধ্যমে বিএইচএইচ সেই বোঝা লাঘব করতে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে সহায়তা করতে চায়।
এই উদ্যোগ সমাজকল্যাণ ও জনকল্যাণের প্রতি বিএসআরএম গ্রুপের অঙ্গীকারেরই প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখতে চায়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি