শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে সুশাসন, অর্থায়ন, আইন সংস্কার ও ডিজিটাল নিরাপত্তা।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক সম্মেলনের অঙ্গীকার উপস্থাপন পর্বে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে এতে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।
প্রথম অগ্রাধিকার হিসেবে শিশু সুরক্ষায় সুশাসন, সমন্বয় ও অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী করার কথা উল্লেখ করেন মন্ত্রী। এ লক্ষ্যে শিশু সুরক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে শিশুদের সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দিতে বিদ্যমান আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে। এ ক্ষেত্রে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে শিশুদের জন্য সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক কার্যক্রমে বিনিয়োগ বাড়ানো হবে। এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি চালু এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।
চতুর্থ অগ্রাধিকার হিসেবে শিশুদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা এবং সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট খাতগুলোতে জনবল বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পঞ্চম অগ্রাধিকার হিসেবে জরুরি পরিস্থিতি এবং ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে বাংলাদেশ।
ষষ্ঠ অগ্রাধিকার হিসেবে শিশু সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি ও ফলাফল মূল্যায়নে তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহি কাঠামো আরও শক্তিশালী করা হবে।
সপ্তম অগ্রাধিকার হিসেবে শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।
উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি