ATN News
শিরোনাম
  •  

২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

         
২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী হজযাত্রীদের আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট হজযাত্রী, এজেন্সি ও ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ