ATN News
শিরোনাম
  •  

এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

         
এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের পাশে থাকা, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের নিয়মিত নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি তদারকি, স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন তিনি।

বৈঠকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দিবস এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি পালনের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া সংসদীয় কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে সংসদ সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ