রাশিয়ায় যুব ভূগোল অলিম্পিয়াডে দলগতভাবে যৌথ দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। পাশাপাশি পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন রৌপ্য ও তিনজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।
গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হয় মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (মাই-জিও ২০২৬)। এতে বিশ্বের ১১টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় রাশিয়া প্রথম, বাংলাদেশ ও আবখাজিয়া যৌথভাবে দ্বিতীয় এবং ইতালি, পাকিস্তান ও প্রিদনেস্ত্রোভিয়ে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে।
ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক অর্জন করেন তানভীর সাদাত ও আরিফা আতিক মীম। অন্যদিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। দলের পর্যবেক্ষক হিসেবে ছিলেন আহনাফ তাহমিদ উদ্দিন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও বিশ্লেষণধর্মী দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছিল মাঠপর্যায়ে ভৌগোলিক তথ্য সংগ্রহ, ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি পরিমাপ এবং আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ।
রাশিয়ার রোজা খুতোর মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাস্তব পরিবেশে ভৌগোলিক জ্ঞান প্রয়োগের সুযোগ পান। এ ছাড়া প্রতিযোগিতায় তাত্ত্বিক ও মাল্টিমিডিয়া পর্বেও অংশ নেন তাঁরা।
বাংলাদেশি শিক্ষার্থীদের এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে সহযোগিতা করে রাশিয়ান হাউস ইন ঢাকা।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দলগত রৌপ্য পদক এবং পাঁচ শিক্ষার্থীর ব্যক্তিগত পদক জয় বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি