জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে গঠিত মতামত প্রদান-সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়।
এ সময় সংসদ ভবনের বিদ্যুৎ চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত ক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং প্রযোজ্য সৌরবিদ্যুৎ-সংক্রান্ত আইন ও বিধান অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
এ ছাড়া কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য কমিটির তিন সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
সভায় ডিপিডিসি প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি