ATN News
শিরোনাম
  •  

টানা ছয়বার কমল স্বর্ণের দাম, ভরি কত

         
টানা ছয়বার কমল স্বর্ণের দাম, ভরি কত

টানা ছয়বার কমল স্বর্ণের দাম, ভরি কত

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন নির্ধারিত দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

স্বর্ণের এই নতুন দাম নির্ধারণের ফলে দেশের বাজারে সব ক্যারেটের স্বর্ণের দাম কমেছে। তবে স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ