ATN News
শিরোনাম
  •  

চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

         
চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

চার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে জীবনের কঠিন অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেম, সম্পর্ক, একাকিত্ব ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন জেনিফার লোপেজ। এ সময় চারটি বিয়ে নিয়ে নিজের উপলব্ধির কথাও জানান তিনি।

অতীতে ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি ও বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন লোপেজ। পডকাস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে স্থিরতা ও নিরাপত্তা খুঁজেছেন। বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত জীবনে মাঝেমধ্যে একাকিত্ব অনুভব করতেন তিনি।

লোপেজের ভাষ্য, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি কোনো স্বার্থ ছাড়াই তাঁকে ভালোবাসবেন। এক সম্পর্কের পর আরেক সম্পর্কে জড়ানোর মধ্য দিয়ে এমন কাউকে খুঁজেছেন, যার সঙ্গে জীবন পরিপূর্ণ মনে হবে।

সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ নিয়েও কথা বলেছেন লোপেজ। তিনি জানান, এ বিচ্ছেদ তাঁর জন্য অত্যন্ত কঠিন ও হতাশাজনক অভিজ্ঞতা ছিল। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি এই অভিনেত্রী।

জীবনের কঠিন সময়েও নিজের আত্মসম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। লোপেজের মতে, অতীতের সম্পর্কগুলোতে তিনি মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন এবং নিজের আচরণ নিয়ে গর্বিত। বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া অন্যদেরও রাগের বশে কাউকে আঘাত না করে নিজের সম্মান বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমানে নতুন করে বিয়ের বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি জেনিফার লোপেজ। তবে ভবিষ্যতে আর কখনো প্রেমে পড়বেন না, এমনটিও বলেননি তিনি।

মার্ক অ্যান্থনির সঙ্গে তাঁর যমজ সন্তান ম্যাক্স ও এমের বয়স এখন ১৮ বছর। সন্তানরা কলেজে পড়তে বাড়ি ছেড়ে যাওয়ার পর জীবনের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন এই তারকা।

সন্তানদের বড় করার দীর্ঘ সময় পার করে এখন নিজের ইচ্ছা ও সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে জীবন কাটাতে শিখছেন জেনিফার লোপেজ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ