পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় এ প্রস্তাব দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়। এতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। অথচ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং পোশাকশিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে প্রয়োজনীয় ও সাম্প্রতিক সমন্বিত গবেষণা ছাড়াই মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগোচ্ছে।
ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু শ্রমিক ও মালিকপক্ষের দরকষাকষির ওপর নির্ভর করা উচিত নয়। বরং দেশের আর্থসামাজিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক পদ্ধতিতে মজুরি নির্ধারণ করতে হবে।
সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৬ সালে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। অর্থাৎ এই পরিমাণ মজুরি হলে শ্রমিকরা মূলত ২০২৩ সালের সমপরিমাণ ক্রয়ক্ষমতা ফিরে পাবেন।
অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজনীয় মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা বলে জানিয়েছে সিপিডি। আর খাদ্য, বাসস্থান, প্রয়োজনীয় অন্যান্য ব্যয় এবং সামান্য সঞ্চয়ের সুযোগসহ মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
এই হিসাবের ভিত্তিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করেছে সংস্থাটি।
সিপিডি আরও বলেছে, মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও গবেষণার কাজ মজুরি বোর্ড গঠনের অন্তত ছয় মাস আগে শুরু করা উচিত। পাশাপাশি মজুরি নির্ধারণের সূচক ও পদ্ধতি আগে থেকেই নির্ধারণ করে শ্রমিক ও মালিকপক্ষের সম্মতি নেওয়া প্রয়োজন।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি। ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরবর্তী বৈঠক আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি