ATN News
শিরোনাম
  •  

বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

         
বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। ২০২৭ সালের শুরুর দিকে তিনি বাংলাদেশ সফরে আসতে পারেন।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

এ সময় শ্রীলঙ্কার ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি বাংলাদেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচির বিষয়গুলো তুলে ধরেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ