ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

         
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

জানা গেছে, বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা ৫০ মিনিট) শ্রমিকদের আন্দোলন চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো আছে। অনেক কারখানা উৎপাদনে ফিরেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ