মহাকাশ অভিযানে শরিফুল রাজ, ২০২৭ সালে আসছে ‘লিম্বো’
জন্মদিনে নতুন সিনেমার পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের চমক দিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজ। কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা ‘লিম্বো’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা তানিম রহমান অংশু।
২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’
এদিকে রাজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’
‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার ‘লিম্বো’তে কল্পবিজ্ঞানের ভিন্নধর্মী গল্প ও মহাকাশের আবহে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি