ATN News
শিরোনাম
  •  

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০০ রানের লিড

         
দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০০ রানের লিড

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০০ রানের লিড

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ১৪ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে হাতে এখনো তিন উইকেট থাকায় লিড বাড়ানোর আশায় রয়েছে স্বাগতিকরা। প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন জানিয়েছেন, অন্তত ১০০ রানের লিড নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চায় তাদের দল।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রিকেলটন বলেন, ব্যাটিংয়ের জন্য আরও কিছুটা সময় পেলে ভালো হতো। নতুন ব্যাটারদের নতুন বল মোকাবিলা করতে হওয়ায় রান তোলার গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বল পুরোনো হলে রান করা সহজ হতো বলেও মনে করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে রিকেলটন বলেন, শুরুতে লিড নেওয়ার পর সেটিকে যতটা সম্ভব বড় করতে চান তারা। প্রয়োজনে আরও দুই সেশন ব্যাটিং করতেও প্রস্তুত স্বাগতিকরা। তার মতে, ১০০ রানের লিড নিতে পারলে ম্যাচে বাংলাদেশকে চাপে রাখার ভালো সুযোগ তৈরি হবে।

লিড নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে রিকেলটন বলেন, ‘আজকের দিনটা দ্রুতই শেষ হয়ে গেছে। ওয়ান্ডারার্সে খুব দ্রুত অনেক কিছু ঘটে যায়। কালকে চতুর্থ দিনের উইকেটে অসম বাউন্স থাকবে। ১০০ রানের লিড নিতে পারলে আদর্শ হবে। আমাদের সামনে তাদেরকে চেপে ধরার ভালো সুযোগ রয়েছে। দেখা যাক, তারা কীভাবে ব্যাট করে। তারা কিছু শট খেলতে গেলে আমাদের জন্য সুযোগ আসবে। এসব প্ল্যানই থাকবে (বোলিংয়ে)।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ