ATN News
শিরোনাম
  •  

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

         
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে স্কোর ২৮৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২০৮। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকায় চতুর্থ স্থানে ১৮৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৭২ স্কোর নিয়ে অবস্থান করছে নেপালের কাঠমুন্ডু শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, ৩০১-এর বেশি স্কোর হলে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ বলা হয়।

বায়ুমান সূচকের এই পরিস্থিতিতে ঢাকার বাসিন্দাদের বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ