সাইবেরিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১৯ জনের
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, বিমানের চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিমানের নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে।
সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এগুলোই কেমেরোভোতে এএন-১২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।
বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।
বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধন ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি