রূপপুরের বিদ্যুৎ পৌঁছাল জাতীয় গ্রিডে, শুরু পরীক্ষামূলক সরবরাহ
দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। সংযোগের ২৯ মিনিটের মাথায় বিদ্যুৎ উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে নির্ধারণ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক। পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রিডে সংযোগ দেওয়ার আগে কেন্দ্র ও জাতীয় গ্রিডের বিদ্যুতের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা হয়। গ্রিড সিনক্রোনাইজেশনের পর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের টারবাইন, জেনারেটর ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করে, তা পরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
প্রথম দফার পরীক্ষা শেষে কারিগরি পর্যালোচনার জন্য ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবার গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পরবর্তী পরীক্ষাগুলোর প্রয়োজনে উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো কারিগরি পরীক্ষার সময় কেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ জাতীয় চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উৎপাদনের ওঠানামায় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পিজিবি।
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে প্রথম ইউনিটকে আবার গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ান ঠিকাদার রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনাশেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এই মেয়াদ বায়েরার অনুমোদনের পর শুরু হওয়া পরীক্ষামূলক পরিচালনা পর্বের জন্য। প্রকল্প পরিচালকের তথ্য অনুযায়ী, এই ধাপ শেষে রোসাটমের কাছ থেকে প্রথম ইউনিট প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব নেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়ার চেষ্টা থাকবে। এটি পরীক্ষাকালীন উৎপাদনের লক্ষ্য। কোন ধাপে উৎপাদন কতটা বাড়ানো যাবে, তা নির্ভর করবে পরীক্ষার ফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। প্রতিটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট মিলিয়ে মোট ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি