যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা, ইরানের ডার্টি বোমা নিয়ে সতর্ক মার্কিন গোয়েন্দারা
যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডার্টি বোমা কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে ইরান—এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সম্ভাব্য এই হুমকি মোকাবিলায় সম্প্রতি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। তবে ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা রয়েছে কি না, তা নিয়েও পর্যালোচনা করছেন গোয়েন্দারা।
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটন ও নিউইয়র্কের মতো জনবহুল শহরে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে ডার্টি বোমা ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার বিষয়ে যেসব দাবি উঠেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডার্টি বোমা তৈরির সরঞ্জাম কিংবা সংশ্লিষ্ট উপকরণ গোপনে মজুত করে রাখতে পারে ইরান। তবে এ ধরনের কোনো প্রস্তুতি বা অস্তিত্বের বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ প্রকাশ্যে আসেনি।
গোয়েন্দাদের উদ্বেগের পেছনে ইরানের কথিত পাচার নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সম্ভাব্য সহযোগীদের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে। যদিও এসব অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা মজুত থাকার বিষয়টি নিশ্চিত করা যায়নি।
তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি এই বোমা গুরুতর বিপদের কারণ হতে পারে। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি আতঙ্ক ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নিবেন। ঐ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্পের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কি না? জবাবে ট্রাম্প জানান, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠক করার চেষ্টা করবেন।
সূত্র: সিএনএন
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি