ATN News
শিরোনাম
  •  

বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬

         
বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬

বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬

দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রতিযোগিতামূলক বিশেষ রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’।

দেশ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা কনটেন্ট ক্রিয়েটররা এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে (https://bestcontentcreator.atnnewstv.com) রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

১০টি ক্যাটাগরি থেকে মোট ১০ জন বিজয়ী নির্বাচিত করা হবে। আর এই ১০ জন বিজয়ীর মধ্য থেকে যিনি হবেন সেরাদের সেরা, তাঁর জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার পুরস্কার।

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পাওয়ার্ড বাই স্টেপ। ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন পার্টনার ছুটি, কমেডি অ্যান্ড এন্টারটেইনমেন্ট পার্টনার গোল্ডমার্ক, হেলথ পার্টনার আলোক হেলথকেয়ার, টেক অ্যান্ড গ্যাজেট পার্টনার গ্যাজেট অ্যান্ড গিয়ার, এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ইনস্যুরেন্স পার্টনার পপুলার লাইফ ইনস্যুরেন্স।

এই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে থাকছেন—

লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সানজিদা ইসলাম সায়মা।

কমেডি অ্যান্ড এন্টারটেইনমেন্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শাওন মজুমদার।

ফুড অ্যান্ড কুকিং: কনটেন্ট ক্রিয়েটর আনিসুর রহমান।

সোশ্যাল অ্যাওয়ারনেস: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক মহসিনুল হাকিম এবং আজাদ করিম।

শিক্ষা: কনটেন্ট ক্রিয়েটর সাফিন।

টেক অ্যান্ড অটোমোবাইল: কনটেন্ট ক্রিয়েটর সোহাগ ৩৬০ ডিগ্রি।

ট্রাভেল: কনটেন্ট ক্রিয়েটর সুরভী ইয়াসমিন ও শিশির দেব।

ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন: জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু।

মোট ৪টি ধাপের মধ্য দিয়ে প্রতিযোগীরা পৌঁছাবেন গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ