আগামী ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে। এমন তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে, মজুরি নিয়ে গুজবে কান না দিতে শ্রমিকদের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শ্রমিকপক্ষের একজন স্থায়ী প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণে কিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
বোর্ড চেয়ারম্যান আরও জানান, সভা স্থগিতের পেছনে কোনো পক্ষের চাপ বা অনুরোধ ছিল না। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি অসুস্থ থাকায় নৈতিক ও বাস্তবিক বিবেচনায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত হওয়া যাবে না। এসব তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি