সাংবাদিকের সঙ্গে বিতর্ক, প্রথমবারের মতো যা বললেন পরীমনি
‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লেগেছে’ আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে এদিন আদালতে যান পরীমনি। মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ। তবে আইন সংশোধনের কারণে মামলাটি সিএমএম আদালতে স্থানান্তর করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হাজির হন পরীমনি। শুনানি শেষে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
আদালতের আদেশের পর সিঁড়ি দিয়ে নামার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’
পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের দীর্ঘদিনের আদালতে যাতায়াতের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরীমনি বলেন, প্রায় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়া করছেন তিনি। এই সময়ে কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এমন অভিযোগ কেউ করতে পারবেন না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক।” তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’
তিনি আরও বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’
এর আগে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছিলেন।
তবে পরীমনির অভিযোগ অস্বীকার করেন সাংবাদিক রবিউল হোসাইন। তার দাবি, পরীমনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিয়েছেন। এসব ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, ৫ নভেম্বরের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ৮ নভেম্বর পরীমনিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র্যাবের এক কর্মকর্তা।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ পরবর্তী সময়ে শেষ হয়ে যায়।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরবর্তী সময়ে আইন সংশোধন ও আদালত পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটির কার্যক্রম নতুন করে এগোয়। আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি