খিলগাঁওয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার, ওয়াকিটকিসহ সরঞ্জাম উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. হুমায়ুন কবির (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার একটি অভিযানিক দল নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি পেনড্রাইভ, দুটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি