রূপপুর থেকে যুক্ত হলো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়। কয়েক ঘণ্টার জন্য এ সরবরাহ গ্রিডে যুক্ত থাকবে। স্থায়ীভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে আরও কিছুদিন পর।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি সফলভাবে সম্পন্ন হলে আগামী ২১ নভেম্বর অথবা এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পারমাণবিক বিদ্যুৎ।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে আরও কিছু পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এখন জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে। এ সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষামূলক সংযোগ সফল হলে আগামী ২১ নভেম্বর অথবা নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।
রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহকে দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি