ATN News
শিরোনাম
  •  

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৯ বাংলাদেশি প্রতিষ্ঠান

         
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৯ বাংলাদেশি প্রতিষ্ঠান

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৯ বাংলাদেশি প্রতিষ্ঠান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৯টি প্রতিষ্ঠান।

১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশ থেকে ৯০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৯টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫টি প্রতিষ্ঠানের মোট ২৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

মঙ্গলবার তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশি রপ্তানিকারকদের অংশগ্রহণমূলক কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ এবং কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমাসহ আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী হিসেবে পরিচিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরিতে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ