ATN News
শিরোনাম
  •  

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

         
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে, এ সময় অনেক পোশাক কারখানার শ্রমিকরা বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারীদের দাবি, মজুরি বোর্ডের সভা স্থগিত করতে হবে এবং পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

অবরোধের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ