নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনের পথ বন্ধ করলেন আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোট।
সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে জোটটির একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
চেঞ্জ জোটের নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ ঘটনাকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন আইজেনকোট। তার জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও রয়েছে।
কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটের শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পর থেকেই তার সঙ্গে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে।
এ ছাড়া ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও ক্ষুব্ধ আইজেনকোট। প্রতিবেদন অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হলেও এ বিষয়ে আইজেনকোটকে কিছু জানানো হয়নি।
চ্যানেল ১২-এর রবিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই ২৭ অক্টোবর নির্বাচনের দিন পুলিশ ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির এর কর্মীদের গ্রেপ্তার করেছিল।
তদন্ত অনুযায়ী, গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য তা যাচাই করার পরামর্শ দিলেও পুলিশ তা উপেক্ষা করে পদক্ষেপ নিয়েছিল। পরে জানা গেছে, ওই তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক সহকারী।
চ্যানেলটি আরও জানিয়েছে যে, বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে শিন বেট প্রধান জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোন আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অপরদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে যায়।
গাদি আইজেনকোট চাইলে আরবদের সঙ্গে জোট করে এখনই সরকার গঠন করতে পারবেন। সর্বশেষ নির্বাচনের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইজেনকোট সবমিলিয়ে দেড় মাস সময় পাবেন সরকার গঠনের জন্য। এরপরও যদি তিনি ব্যর্থ হন তাহলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।
তবে আরব দলগুলো বলছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে হটাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি