ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নটির এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি