ATN News
শিরোনাম
  •  

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকাকু

         
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু ছিলেন বেলজিয়ামের সোনালি প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। দলকে সাহায্য করার জন্য অনুপ্রেরণা ও আস্থা জোগানো সব কোচকেও ধন্যবাদ জানাই। যাত্রাটা ছিল অসাধারণ। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন লুকাকু। এসব স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে তিনি জানান, সেই অভিজ্ঞতাগুলো কখনো ভুলবেন না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েও তিনি স্বস্তিতে রয়েছেন বলে জানান।

রোববার রাতে উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন লুকাকু। বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই স্ট্রাইকার পরবর্তী সময়ে চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়ে খেলছেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ