প্রথম সেশনে এক উইকেট তুলে নিলেও দ্বিতীয় সেশনে আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি বোলাররা। ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিয়ে সাবলীল ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
চা বিরতির আগে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৭১ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। হাতে আছে ৯ উইকেট।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফেরান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা ভালো লেংথের বলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে মাত্র ৫ রানেই ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারে জুবায়ের হামজার বিপক্ষেও উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। তাসকিন আহমেদের বল সরাসরি হামজার প্যাডে আঘাত হানলে জোরালো আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে আম্পায়ার নো বলের সংকেত দেওয়ায় বেঁচে যান এই প্রোটিয়া ব্যাটার।
এদিকে ১৬তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যানের জোরে খেলা ফিরতি বল ঠেকাতে গিয়ে সেটি তাঁর হাত ফসকে কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। পরে কিছু সময়ের জন্য মাঠের বাইরে গেলেও আবার খেলায় ফেরেন এই পেসার।
এর আগে জোহানেসবার্গে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তৌহিদ হৃদয়। লিটন দাস করেন ১২০ রান। তাঁদের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি