দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। এ সময়ে রোগটিতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৫১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪৫, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি