মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি উপহার, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেললেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে নিজের তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে জন্মদিনের বিশেষ উপহার দিলেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে হাতে লেখা একটি বার্তা বের করে তুলে ধরেন লিটন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দিনের শুরুতে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন তিনি। দিনের প্রথম চার বল সতর্কতার সঙ্গে মোকাবিলা করে নামের পাশে আরও তিন রান যোগ করেন। এরপর ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকেন তিন অঙ্কের মাইলফলকের দিকে।
অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিতে ছিল ১২টি চার। তিন অঙ্কের ঘরে পৌঁছে একটি কাগজ পকেট থেকে বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে হাতে লেখা একটি বার্তা, যার বাংলা অর্থ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’
লিটন তার আগের সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিও করেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাট হাসেনি। দুই টেস্টে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৪। বাকি তিন ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য এক ইনিংস খেলে সেই হতাশা কাটিয়ে উঠলেন। লিটন থেমেছেন ১২০ রান করে। ১৭৯ বলে ১৪ চার ও ১ ছয়ে সাজানো তার ইনিংস থামে ডেন প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের ক্যাচ হয়ে।
৬ উইকেটে ৩২৭ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। আগের দিন তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হলে প্রথম দিনের খেলা শেষ হয়। ২২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে প্রাণ ফিরে পায় তানজীদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে। তারপর লিটন ও হৃদয় মিলে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি