ATN News
শিরোনাম
  •  

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে পিটিয়ে হত্যা, মা গ্রেপ্তার

         
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে পিটিয়ে হত্যা, মা গ্রেপ্তার

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে পিটিয়ে হত্যা, মা গ্রেপ্তার

ভারতের বিহারে ছট পূজার জন্য সাজিয়ে রাখা প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে চার বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা রিনা কুমারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১৬ নভেম্বর) জানিয়েছে, গতকাল রোববার পূজার জন্য প্রসাদ সাজান রিনা কুমারি। এ সময় বাড়ির অন্যরা পার্শ্ববর্তী ঘাটে যান পূজার আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে।

তখন চার বছর বয়সী সুহানী কুমারি সাজানো প্রসাদ থেকে একটি খাবার খায়। এতে ক্ষিপ্ত হয়ে তার মা তাকে ব্যাপক মারধর করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃতু হয়।

শিশুটির বাবা রাজু পাসান জানান, পরিবারের সবাই ছট পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ির অন্য সদস্যরা ঘাটে গিয়েছিলেন। এ সময় বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন রিনা। তখনই তাদের মেয়ে প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়।

মেয়ের মৃত্যুর ঘটনায় স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাজু পাসান। তিনি বলেন, মেয়েকে হারিয়ে তাদের পরিবার থেকে পূজার আনন্দও হারিয়ে গেছে। বাকি সন্তানদের নিজেই বড় করবেন বলে জানিয়েছেন তিনি। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অভিযুক্ত মা রিনা কুমারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ