হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুদ্দোহা আশিকা সুলতানাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে দমন-পীড়নে মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ ও পুলিশের আবেদন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সরকারের পতনের আনন্দে বিজয় মিছিলে অংশ নেন ভিকটিম তোফাজ্জল হোসেন খান। মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে প্রদক্ষিণ করার সময় পেছন দিক থেকে সশস্ত্র পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা গুলি চালায়। একই সময়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররাও গুলি ছোড়ে।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার এজাহারনামীয় আসামি ইকবাল হোসেন তিতু, হায়দার আলী খান, এস এম হানিফ, এস এম জাহিদ, মইনুল হক নিখিল ও ইসমাইল মোল্লাদের নেতৃত্বে এবং সরাসরি অংশগ্রহণে অজ্ঞাতনামা সশস্ত্র ক্যাডারদের ছোড়া গুলি ভিকটিম তোফাজ্জল হোসেন খানের মাথার পেছনে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর ৬-এ অবস্থিত ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।
গত ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি