খিলগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী আটক
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শওকত আলী সোহাগ (৪৫), মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং সুমন ওরফে মুরগী সুমন (২৮)।
তাদের মধ্যে শওকত আলী সোহাগ মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম জাহিদ আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সুমন খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
খিলগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি