ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে দেওয়া মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে।
ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে নিয়ে অপু বিশ্বাসের একটি লাইভ বক্তব্যের মাধ্যমে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে বারিশা হকের উপস্থিতি নিয়ে নিজের আপত্তির কথা জানান অপু। পরে বারিশা হকের সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’র মতো কটাক্ষপূর্ণ শব্দ ব্যবহার করেন তিনি।
পরীমনির এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। জবাবে তিনি পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। অপু দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমার কয়েকটি এখনো নির্মাণাধীন, আর সেগুলোও উল্লেখযোগ্যভাবে আলোচনায় আসেনি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পরীমনির সিনেমার সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।
অপু বিশ্বাস বলেন, ‘যার পঁচিশটা সিনেমার মাঝে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
এর জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। সেখানে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন বলে মনে করছেন অনেকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি