তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। বোর্ডের এক স্থায়ী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনাকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।’
এর আগে, ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়। সেদিন মালিকপক্ষ থেকে কোনো প্রস্তাব না করায় ৪ দিন সময় দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব ও এ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তৃতীয় সভায়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি