এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা, প্রতিরক্ষায় প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তারা। এ পরিস্থিতিতে এডেনের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষামূলক প্রস্তুতি শুরু করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।
রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথি যোদ্ধারা ইতোমধ্যে ইয়েমেনের লাহজ প্রদেশের দুটি জেলা দখলে নিয়েছে। বর্তমানে তারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চারটি ও সরকারের দুটি সূত্র।
হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকারি বাহিনী। শহরের বিভিন্ন এলাকায় পরিখা খননের পাশাপাশি বালুর বস্তা দিয়ে দেয়াল ও প্রতিরক্ষাব্যূহ তৈরি করা হচ্ছে। তবে হুথি যোদ্ধারা আরও সামনে অগ্রসর হলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা। এমন অবস্থায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকেই এই সরকার সব ধরনের প্রশাসনিক কাজকর্ম চালায়।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের দখলে আছে। তারা আরও ভূখণ্ড দখলে সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই করছে।
হুথিরা যখন এডেন দখল করতে এগিয়ে যাচ্ছে তখন ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সরে যায়। এরপর দেশটির সরকার জানায়, এডেনকে রক্ষার জন্যই সেনাদের অন্য জায়গায় মোতায়েন করা হচ্ছে।
পরে হুথিদের সামরিক শাখার সূত্র এএফপিকে নিশ্চিত করেন, সরকারি বাহিনী যেখান থেকে সরে গেছে তারা সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছেন।
সূত্র: এএফপি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি