ATN News
শিরোনাম
  •  

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

         
দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন শেষ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুই দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে দেশের ৯টি শহরের ৬০০টির বেশি দলের প্রকল্প মূল্যায়ন করেন শতাধিক বিচারক। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছিলেন ৪ হাজার ৬৫৭ জন।

প্রতিযোগিতার ঢাকা পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে। অংশগ্রহণকারী দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দেয়। বিচারকেরা উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতার ভিত্তিতে প্রকল্পগুলো যাচাই করেন।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য ব্যবহার করে পৃথিবী ও মহাকাশের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে কাজ করেছেন প্রতিযোগীরা। তাঁদের প্রকল্পে মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশালে একযোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সমন্বয়কারীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতার টাইটেল স্পনসর ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বে বিবেচনার জন্য পাঠানো হবে। সেখানে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের প্রকল্প যাচাই করবেন। তাঁদের মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে বৈশ্বিক বিজয়ীদের নাম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ


অন্যান্য সংবাদ